বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভূয়া এমপি ধরা পড়লো : এখন শ্রীঘরে।

ভূয়া এমপি ধরা পড়লো : এখন শ্রীঘরে।

কালের খবর প্রতিবেদক   :  বরিশাল-২ আসনের সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে এক ব্যক্তি এখন শ্রীঘরে। তার নাম বাবুল সর্দার চাখারী (৫৩)। তার বাড়ি বরিশালের বানারীপাড়ায়। বুধবার সকালে খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়্যারম্যানের কক্ষে নিজেকে এমপি পরিচয় দিয়ে পল্লী বিদ্যুতের একটি সুপারিশ করতে গিয়ে ধরা পড়েন তিনি। এ ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক শাহ আলম বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি প্রতারণার মামলা করেছেন। পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাস জানান, সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মাইনুদ্দিনের কক্ষে গিয়ে বাবুল সর্দার নিজেকে সংসদ সদস্য পরিচয় দেন। এসময় চেয়ারম্যানের সন্দেহ হলে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিষয়টি ধরা পড়ার পর তিনি পুলিশের কাছে বাবুল সর্দারকে সোপর্দ করেন। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের হয়েছে।

.…….দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com