বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ, বন্ধ করে দিলেন চেয়ারম্যান

নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ, বন্ধ করে দিলেন চেয়ারম্যান

কালের খবর প্রতিবেদক :

নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামে চলা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। রবিবার সকালে তিনি প্রতাপপুর গিয়ে কাজ বন্ধ করে দেন।

জেলা পরিষদ সূত্র জানায়, প্রতাপপুরে দুই লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার রাস্তার সোলিংয়ের কার্যাদেশ পান চুয়াডাঙ্গার বর্ষা এন্টারপ্রাইজের মালিক বজলুর রহমান। তিনি কাজটি মোর্তুজা হোসেন নামের এক ঠিকাদারের কাছে বিক্রি করেন। কাজে নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে—অভিযোগ পেয়ে জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল গতকাল সকালে ঘটনাস্থলে যান। অমল বলেন, ওই ইট এত নিম্নমানের যে একে ২ কিংবা ৩ নম্বর হিসেবেও চিহ্নিত করা যাবে না। এ জন্য কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মোর্তুজা হোসেনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমরাও কাজ বন্ধ রাখতে বলেছি। ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে ১ নম্বর ইট দিয়ে কাজ করতে বলা হয়েছে।

..……….দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com