বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরগির জোড়ার দাম ২ লাখ ১০ হাজার টাকা

মুরগির জোড়ার দাম ২ লাখ ১০ হাজার টাকা

মো: মোত্তাকিম হোসেন (লাভলু) : মুরগি খেতে কে না ভালোবাসে। বিয়ে কিংবা জন্মদিনে মোরগের একটি আইটেম অবশ্যই থাকা চাই। তবে বিশ্বে এমন মোরগও আছে যা চাইলেই পাওয়া যায় না। দামে ও মাংসের স্বাদে সেই মুরগির তুলনা নেই। স্বাদে ও গুনে এই মুরগির একটি জোড়ার দাম ২ হাজার ৫০০ ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায়২ লাখ ১০ হাজার টাকা।

বিরল প্রজাতির ওই মুরগির নাম ডং টাও । এটি ভিয়েতনামের মুরগি। এই জাতের মোরগ ও মুরগির বৈশিষ্ট্য এদের পা দেখতে ড্রাগনের মত। ভিয়েতনামেই এই জাতের মোরগ ও মুরগি পাওয়া যায়। এ জাতের মুরগির গায়ের বর্ণ হয় সাদা। আর মোরগের গায়ের বর্ণ হয় নানা রংয়ের।

হ্যানয় থেকে ৩০ কিলোমিটার দূরে খোয়াই চাও জেলায় ডং টাও মুরগি পাওয়া যায়। রাজ পরিবার ও ম্যান্ডারিনরাই এই মুরগি খেতে ভালোবাসে। ভিয়েতনামে যেসব রেস্টুরেন্ট ব্যয়বহুল, সেখানে এসব মুরগির মাংস সরবরাহ করা হয়। সেখানকার ধনাঢ্য ব্যক্তিরাই এই মুরগির আসল ক্রেতা।

ডং টাও মুরগি বেশ স্বাস্থ্যবান হয়। একটি ডং টাও মুরগি ৬ কেজি পর্যন্ত ওজনের হয়। এর পা অত্যন্ত মোটা মানুষের কব্জির সমান। পায়ে আঁইশের মত পরত থাকে। ডং টাও মুরগি আবহাওয়া পরিবর্তনে স্পর্শকাতর। সাধারণ মুরগির তুলনায় এরা কম সংখ্যক ডিম পাড়ে। এই মুরগির বাচ্চা পালনও সহজ নয়। একটি বাচ্চা প্রাপ্ত বয়স্ক করতে ৮ থেকে ১২ মাস সময় লাগে। তখন এর ওজন ৩ থেকে ৫ কেজি হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com