শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
গাড়িতে হাইড্রোলিক হর্ণ!অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান

গাড়িতে হাইড্রোলিক হর্ণ!অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান

কালের খবর  প্রতিনিধি : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

অভিযানকালে ২৬২৬টি মামলা ও ১৫,২৩,২০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৩০টি গাড়ি ডাম্পিং ও  ৪৭১টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে জানা যায়, গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ৩৭টি ভিডিও মামলা ও সরাসরি ৩৮টি মামলা দেওয়া হয়েছে।

উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৫৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ০৯টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও, এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৭৭৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে  মামলা ও ৫১টি মোটরসাইকেল আটক  করা হয়।

০৭ এপ্রিল’১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com