শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

কালের খবর প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক।
গত রোববার বিকেলে উপজেলার বড়দল উওর ইউনিয়নে ব্রাহ্মণগাঁও গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে।
ভিকটিমের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার ব্রাহ্মণগাঁওয়ের তাজুল ইসলামের ছেলে মুসলিম উদ্দিন (১৮) একই গ্রামের প্রতিবেশী হতদরিদ্র পরিবারের ৫ বছর বয়সী এক শিশুকন্যাকে গ্রামের পার্শ্ববর্তী বেকির বিলের নির্জন স্থানে নিয়ে গিয়ে রোববার বিকেলে ধর্ষণ করে।
এক পর্যায়ে ওই শিশুর গোপনাঙ্গ ছিড়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে বিলে ফেলে রেখে মুসলিম ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের লোকজন সন্ধ্যা ঘনিয়ে এলেও ওই শিশুকে বাড়িতে না পেয়ে গ্রামের লোকজনকে নিয়ে সন্ধান চালিয়ে সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। জিজ্ঞাসাবাদে শিশুটি গ্রামবাসীকে জানায়, প্রতিবেশী মুসলিম আইসক্রিমক্রীম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বিলে তার ওপর এমন নির্যাতন করে ফেলে রেখে চলে আসে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ডা. মির্জা রিয়াদ হাসান  জানান, শিশুটির ওপর যে ধরণের পাশবিক নির্যাতন করা হয়েছে তাতে গোপনাঙ্গ ছিড়ে অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। সোমবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনা থানা পুলিশকে অবহিত করা হলে রাতেই ওসির নেতৃত্বে থানা পুলিশ ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির দুটি টিম অভিযানে নেমে রাত সোয় ১১টার দিকে অভিযুক্ত মুসলিমকে গ্রামের এক আত্মিয়ের বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, বিষয়টি অমানবিক, গ্রেফতারকৃত মুসলিম ধর্ষণের দায় স্বীকার করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com