বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

কালের খবর ডেস্ক : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এজন্য দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। এছাড়া আগামীকাল শুক্রবার মসজিদ মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজটি গত সোমবার বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের পাশের একটি খেলার মাঠে পড়ে যায়। উড়োজাহাজটিতে ৭১ জনের মধ্যে ৪ জন ক্রু ও ৬৭ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন।

এ দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন বিষয়টিকে মেনে নিতে পারছেন না তারা। সন্তান হারানোর শোকে বাকরুদ্ধ বাবা-মা। নিহতদের গ্রামের বাড়ি ও কর্মস্থলগুলোয় নেমে এসেছে শোকের ছায়া। শোক কর্মসূচি পালন করা হচ্ছে নিহতদের কর্মস্থল ও এলাকায়।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল জানান, এ দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির লাশ হিমঘরে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত শেষ করতে অন্তত তিন দিন লাগবে। এছাড়া যাদের পরিচয় শনাক্ত করা যাবে না, তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে আটজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি কারও চেহারা বোঝা যাচ্ছে না। বুধবার নেপালের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। মন্ত্রী জানান, ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা থেকে দুটি মেডিকেল টিম কাঠমান্ডু গিয়ে কাজ করবে।

কালের খবর -/১৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com