বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শামির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী হাসিন

শামির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী হাসিন

কালের খবর ডেস্ক : মোহাম্মদ শামির বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ স্ত্রী হাসিন
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা ফাটিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী হাসিন জাহান।
স্বামীর বিরুদ্ধে ‘স্ত্রী নির্যাতন ও একাধিক অবৈধ সম্পর্কের’ কথা উল্লেখ করে তিনি গতকাল বৃহস্পতিবার কলকাতার লালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর হাসিন গণমাধ্যমকে জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আমি আমার ওপর চালানো নির্যাতনের কথা জানিয়েছি। এ কথাও বলেছি, আমার সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকার পরও একাধিক যৌন সম্পর্কে জড়িয়েছে শামি।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ত্রিপাঠী জানান, ক্রিকেটার শামির বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার এবং একাধিক যৌনসঙ্গী থাকার অভিযোগ জানিয়েছেন তার স্ত্রী হাসিন জাহান। এই অভিযোগকে এফআইআর হিসেবে দেখা হবে। কোন ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে ভাবা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামি লিখেছেন, আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা রটছে, তা সবই মিথ্যা।কালের খবর ডেস্ক : মোহাম্মদ শামির বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ স্ত্রী হাসিন
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা ফাটিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী হাসিন জাহান।
স্বামীর বিরুদ্ধে ‘স্ত্রী নির্যাতন ও একাধিক অবৈধ সম্পর্কের’ কথা উল্লেখ করে তিনি গতকাল বৃহস্পতিবার কলকাতার লালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর হাসিন গণমাধ্যমকে জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আমি আমার ওপর চালানো নির্যাতনের কথা জানিয়েছি। এ কথাও বলেছি, আমার সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকার পরও একাধিক যৌন সম্পর্কে জড়িয়েছে শামি।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ত্রিপাঠী জানান, ক্রিকেটার শামির বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার এবং একাধিক যৌনসঙ্গী থাকার অভিযোগ জানিয়েছেন তার স্ত্রী হাসিন জাহান। এই অভিযোগকে এফআইআর হিসেবে দেখা হবে। কোন ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে ভাবা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামি লিখেছেন, আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা রটছে, তা সবই মিথ্যা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com