শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
বাঞ্ছারামপুরের মানববন্ধনে নদী ভাঙ্গনের আশংঙ্কায় ইজারা বন্ধের জোরালো দাবী

বাঞ্ছারামপুরের মানববন্ধনে নদী ভাঙ্গনের আশংঙ্কায় ইজারা বন্ধের জোরালো দাবী

 

 

 

 

 

মোঃ কবির হোসেন, বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার (মরিচাকান্দি) মেঘনা নদী থেকে বালু উত্তোলনের কারণে উলুকান্দি, মরিচাকান্দি,ডোমরাকান্দি ও জয়কালিপুর গ্রামের নদী ভাঙ্গন এর হাত থেকে রক্ষা করার প্রত্যয়ে এলাকার নারী,পুরুষ, জনপ্রতিনিধি ও জনসাধারন বুধবার সকাল ১১ টায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে কয়েক হাজার লোক সমবেত হয়ে মানব বন্ধন করে ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভূমি অফিসার এর কাছে স্মারক লিপি প্রদান করে।

মানববন্ধনের প্রধান বক্তা মোঃ হুমায়ুন কবির বলেন, আমাদেরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করুন। মেয়াদ শেষে ইজারা মুক্ত করার জন্য আমরা আগেও অভিযোগ করেছি। এবারও মানব বন্ধন করছি সামনে আরো কঠোর কর্মসুচি রাখবো । এখানে ৩ টি ড্রেজার চলার কথা থাকলেও তা বেড়ে ২০-২৫ টি ড্রেজার দ্বারা বালু উওলোনের কাজ চলছে। আর এদিকে আমাদের জমি ভাঙ্গন শুরু করেছে। ফলে কয়েকটি গ্রামের লোকজন একত্রে আমরা গ্রামবাসির ফসলি জমি, বসতবাড়ি, ভেঙ্গে যাচ্ছে, জমি এবং ফসল হারাচ্ছে অসহায় এই গরিব দুঃখি মানুষগুলো। তারা থাকার জায়গাও পাবে না।

এ নিয়ে বাঞ্ছারামপুর উপজেলা এসিল্যান্ড (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হুসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,এটা ডিসি অফিসের অনুমতি আছে,তার পরও আমি ইজারাদারকে তার কাগজপত্র নিয়ে আসতে বলেছি। আমি কাগজপত্র না দেখে কোন কিছু বলতে পারছিনা। তারা কাগজ নিয়ে আসলে আমি এর ব্যাবস্থা নিব। ইজারাদার মো.মতিন সরকার এর সাথে যোগাযোগ করতে চাইলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উক্ত মানববন্ধনে উপস্থিতি ছিলেন, মজিদ মেম্বার, ছিদ্দিকুর রহমান মেম্বার, আলমগির হুসেন,যুবলীগ নেতা সামছুল হক খোকা, মেনু মিয়া, কবির হুসেন,আঃ আওয়াল,জাহাঙ্গীর আলম ও মিঃ রফিক মাষ্টার প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com