বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডট বিডি’ ও ‘ডট বাংলা’ ডোমেইন ৮০০ টাকায়!

ডট বিডি’ ও ‘ডট বাংলা’ ডোমেইন ৮০০ টাকায়!

 

 

 

কালের খবর ডেস্ক :
বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) সকল ডোমেইন বাৎসরিক ৮০০ (আটশত) টাকা ফি’তে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

‘বাংলাদেশে ডট বিডি’ ও ‘ডট বাংলা ডোমেইন’ সমহারে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ/রেজিস্ট্রেশন করা হবে।

আজ বিটিসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, পূর্বে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে ৫,০০০ (পাঁচ হাজার), ১৫,০০০ (পনের হাজার) এবং ২৫,০০০ (পচিশ হাজার) টাকা, যা কমিয়ে বর্তমানে সমহারে মাত্র ৮০০ (আটশত) টাকা ধার্য করা হয়েছে। তাছাড়া, অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে।

আগ্রহী গ্রাহকদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য বিটিসিএল’র ওয়েবসাইট বিটিসিএল.বাংলা অথবা www.btcl.com.bd তে ভিজিট করার অনুরোধ করা যাচ্ছে।

কালের খবর -/৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com