বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মানুষ হত্যা করে সরকারে টিকে থাকা যায় না …. এরশাদ

মানুষ হত্যা করে সরকারে টিকে থাকা যায় না …. এরশাদ

কালের খবর প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, মানুষ হত্যা করে মায়ের বুক খালি করে সরকারে টিকে থাকা যায় না।


বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্চ ঈদগাহ মাঠে জেলা জাতীয় পার্টির আয়োজিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ আরও বলেন, সরকারের দৃষ্টি এখন মানুষের দিকে নয়। ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায় সেদিকে। সরকারে থাকতে হলে মানুষের ভালবাসা অর্জন করতে হয়। তাদের ভালবাসার মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকা যায়।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, খাদ্য মজুদ আছে শুধু মুখে বলা হয়। কিন্তু বাস্তবে তার চিত্র উল্টো। মাঠে গ্রামে-গঞ্জে গিয়ে এর প্রমাণ মেলে না। চালের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস শুরু হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com