বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মায়ের মৃতদেহর সঙ্গে ৩০ বছর

মায়ের মৃতদেহর সঙ্গে ৩০ বছর

কালের খবর ডেস্ক: সম্প্রতি ইউক্রেনের একটি বাসা থেকে ৭৭ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়েছে। তিনি তার মায়ের মৃতদেহ মমি করে ৩০ বছর নিজের সঙ্গে রেখেছেন।

ডেইলি মেইল জানায়, প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইউক্রেনের মাইকোলেইভ ওই বাসা থেকে সোফায় শোয়ানো অবস্থায় মায়ের মমি উদ্ধার করে পুলিশ। মরদেহটি কাগজের স্তপের একটি ঘরের মধ্যে রাখা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটির মাথাসহ পুরো শরীর সাদা পোশাক পরানো ছিল। তার পায়ে ছিল সবুজ মোজা ও নীল জুতা। মেঝেতে পড়ে থাকা অবস্থায় তার মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। ওই নারীর দুই পা পক্ষাঘাতগ্রস্ত ছিল। ওই বাসায় পানি, গ্যাস বা বিদ্যুৎ সংযোগও ছিল না।

পুলিশ জানায়, বৃদ্ধা ওই নারী সরকারি ভাতা পেতেন। বাসায় তিনি একাই বসবাস করতেন। প্রতিবেশীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না। এমনকি তিনি কখনও দরজা খুলতেন না।

প্রতিবেশীরাই তাকে দেখভাল করতেন ও খাবার দিতেন। তবে এতোদিনে কেউ ধরতে পারেননি তিনি মায়ের লাশের সঙ্গে বসবসাস করছেন।

পুলিশ ওই মমি করা লাশটি উদ্ধার করে ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে। এ ছাড়া ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com