শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর

মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর

 

কালের খবর ডেস্ক : 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে। তাকে শুভেচ্ছা জানাতে হিথ্রো বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।

বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর ৭ বছরের মধ্যে তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি। যেটি কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় সকালে লন্ডনে পৌঁছায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com