শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
পুলিশের পেট্রোলিং বাড়লে অপরাধ কমবে- ডিএমপি কমিশনার

পুলিশের পেট্রোলিং বাড়লে অপরাধ কমবে- ডিএমপি কমিশনার

কালের খবর প্রতিবেদক :পুলিশ শুধু মানুষের জানমালের নিরাপত্তা দেয় না। সেই সাথে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে কাজ করে। পুলিশের পেট্রোলিং বাড়লে অপরাধ কমে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ডিএমপিকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি’বিকাল সাড়ে ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহবুব উল আলম ডিএমপি কমিশনার এর হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় ডিএমপি’র ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের দৈনন্দিন টহল কাজ, পুলিশের মোবিলিটি বাড়ানো ও অপরাধ দমনের জন্য গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগকে একটি নতুন টয়োটা হাইএস মাইক্রোবাস উপহার দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

কমিশনার বলেন, বাংলাদেশের ব্যাংকি খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ব্যাংক। দেশের উন্নয়নে ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করবো। পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানাবিধ উদ্যোগ নেয়ার পাশাপাশি তা বাস্তবায়ন করছে। সেই সাথে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসছেন সমাজের বিশিষ্ঠজনরা। নগরবাসীর নিরাপত্তা দেয়া ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব। একটি গাড়ি দেয়ার চেয়ে বড় কথা আমাদের একসাথে কাজ করার আরো একটি দিক উন্মোচিত হলো। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ‘পিপলস ফ্রেন্ডলি পুলিশিং’ করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। এই গাড়ি আমাদের শ্রী বৃদ্ধির জন্য নয়, জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। ডিএমপি’র পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com