বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নারায়ণগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ১২, আহত ২৫

নারায়ণগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ১২, আহত ২৫

কালের খবর প্রতিবেদক : যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী ও শিশু সহ ১২ জন নিহত। এঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়ছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় টিপরদী এলাকায় এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে সোনারগাঁও থানা পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে বাশগাড়ি কিশোরগঞ্জের আলমগীর হোসেন (৪৫), নজরুল ইসলাম(১৮) ও কুমিল্লা মুরাদ নগরের ভগবতী (৫০) ও কমল কান্তি (৬০) এই চার জনের পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে টিপরদী এলাকায় সোমবার দুপুরে কুমিল্লা গামী যাত্রীহাহী বাস ইয়াসিন পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-০৮২৬, কাভার্ডভ্যান ঢাকা মেট্রো ঢ-৮১-০২৭৯কে পেছন থেকে ধাক্কা দিলে নারী ও শিশু সহ ১২ জন নিহত ও ২৬ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিপরদী এলাকায় একটি কুমিল্লা গামী যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ১২ জন নিহত হয়। এসময় ২৬ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com