শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর

 

মিহিরুজ্জামান সাতক্ষীরা, কালের খবর :
বাড়ির কাছে এসেও আর বাড়িতে পৌঁছানো হলো না বাবা-ছেলের। মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার বৈকারি গ্রামের মো.হাফিজুর রহমান বুলু (৫৫) ও তার ছেলে মো.আব্দুল আজিজের (২৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার কদমতলা-বৈকারী সড়কের আগরদাঁড়ি মাদ্রাসার কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,হাফিজুর রহমান বুলু ঢাকার সাভারে কাজ করেন।ছুটিতে বাড়ি আসছেন। তাই ছেলে আব্দুল আজিজ মোটরসাইকেল যোগে কদমতলা থেকে বাবাকে এগিয়ে আনতে যায়। বৃহস্পতিবার রাতে গাড়ি থেকে নামলে বাবাকে মোটরসাইকেলে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা।পথি মধ্যে রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন কদমতলা-বৈকারী সড়কের আগরদাঁড়ী মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির কাঠ বোঝাই ট্রলির চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারালে বাবা ছেলের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল থাকা পিতা ও পুত্র ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রলির চালক পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধারে করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com