শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ

২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ

কালের খবর প্রতিবেদক: ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

গত বছরের ২০ ডিসেম্বর ১৬ জেলা প্রশাসক পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হয়েছিলেন। এদের মধ্যে ১৪ জনকে সরিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে তিন ডিসির জেলা বদল করা হয়েছে। এছাড়া উপ-সচিব পদমর্যাদার পাঁচ ডিসিকে সরিয়ে দেয়া হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান ঢাকা, নরসিংদীর ডিসি সুভাষ চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ, ঠাকুরগাঁওয়ের ডিসি আব্দুল আওয়াল যশোর, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব রংপুর, যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজেদুর রহমান খান চাঁদপুর, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবুল ফজল মীর কুমিল্লা, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) আসলাম হোসেন বান্দরবান, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপ-সচিব মঈন উল ইসলাম নেত্রকোনার ডিসি নিয়োগ পেয়েছেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন সাতক্ষীরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আবু তাহের শরীয়তপুর, ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর দিনাজপুর, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নুমেরী জামান সিলেট, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব আখতারুজ্জামান ঠাকুরগাঁও, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এ কে এম মামুনুর রশিদ রাঙ্গামাটির ডিসি হয়েছেন।

জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব কামাল হোসেনকে কক্সবাজার, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত ওএসডি উপ-সচিব সরোজ কুমার নাথকে ঝিনাইদহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপ-সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিককে ভোলা, লালমনিরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক সুলতানা পারভীনকে কুড়িগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি উপ-সচিব ফারহানা কাউনাইনকে নরসিংদী, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মাহমুদুল কবীর মুরাদকে হবিগঞ্জ ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এস এম আব্দুল কাদেরকে রাজশাহীর ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

যুগ্ম-সচিব পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে শরীয়তপুরের ডিসি মাহমুদুল হোসাইন খানকে বিআরডিবির পরিচালক, কুমিল্লার ডিসি মো. জাহাঙ্গীর আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক, রংপুরের ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, যশোরের ডিসি মো. আশরাফ উদ্দিনকে পরিবেশ অধিদফতরের পরিচালক, সিলেটের ডিসি রাহাত আনোয়ারকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বান্দরবানের ডিসি দিলীপ কুমার বণিককে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এবং চাঁদপুরের ডিসি আব্দুস সবুর মণ্ডলকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক করা হয়েছে।

কক্সবাজারের ডিসি আলী হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব এবং সাতক্ষীরার ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ঢাকার ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, নেত্রকোনার ডিসি মো. মুশফিকুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব, ময়মনসিংহের ডিসি খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব, ভোলার ডিসি সেলিম উদ্দিনকে ওএসডি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্তি এবং চট্টগ্রামের ডিসি মো. জিল্লুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম-সচিব হয়েছেন।

দিনাজপুরের ডিসি মীর খায়রুল আলমকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব, রাজশাহীর ডিসি হেলাল মাহমুদ শরিফকে সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব, রাঙ্গামাটির ডিসি মোহাম্মদ মানজারুল মান্নানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, ঝিনাইদহের ডিসি জাকির হোসেনকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব এবং হবিগঞ্জের ডিসি মনিষ চাকমাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন জেলা প্রশাসক। নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com