বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

 

 

 

 

 

 

কিশোরগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেলে এই তফসিল ঘোষণা করে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া দুটি করে সহসভাপতি ও সহসাধারণ সম্পাদক, অডিটর, লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক এবং পাঁচটি কার্যকরী সদস্যসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২৬ ফেব্রুয়ারি বিকেলে মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৯১ জন।

গত বছরের ৬ মার্চ অনুষ্ঠিত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়লাভ করে। সাতটি পদে জয়লাভ করে আওয়ামীলীগ সমর্থিত সমন্বয় পরিষদ। তবে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

কালের খবর  /২৩/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com