বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন। কালের খবর

আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৭ মার্চ বুধবার বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম. হারুন-অর-রশিদ বীর প্রতিক। প্রধান আলোচক ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। বিশেষ অতিথি ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, হাজী আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য এস এম আবু তাহের মিয়াজী, দৈনিক মুক্ত খবরের হেড অব নিউজ মোহসীন আহমেদ স্বপন। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও আরজেএফ’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নূর কামাল। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী। হামদ ও নাত পেশ করেন আরজেএফ’র সাধারণ পরিষদ সদস্য মোঃ রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় যার যার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন আরজেএফ’র ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পদাক মোঃ সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাতেমাতুজ জোহরা প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com