বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
টেকনাফ থেকে ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ থেকে ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

কালের খবর প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ থেকে ১১ লাখের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টায় নাফ নদীর খোরেরমুখ শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান ওই এলাকায় প্রবেশ করেছে বলে তাঁদের কাছে খবর আসে। এর ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সাগরের দিকে নৌকা নিয়ে পালিয়ে যায়। তবে ফেলে যায় ইয়াবাভর্তি প্লাস্টিকের বস্তা। এসব বস্তার ভেতর ছিল ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে বাঁধা মোট ১১ লাখ ২০ হাজার ইয়াবা। যার বর্তমান বাজার মুল্য আনুমানিক ৩৩ কোটি ৬০ লাখ টাকা বলেও জানান বিজিবি কর্মকর্তা।

উদ্ধার করা ইয়াবা টেকনাফ বিজিবি সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে জানিয়ে এস এম আরিফুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমের সামনে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com