শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ভাঙচুর মামলা নেয়নি ওসি নিরাপত্তাহিনতায় ভুক্তভোগি পরিবার। কালের খবর

মুরাদনগরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ভাঙচুর মামলা নেয়নি ওসি নিরাপত্তাহিনতায় ভুক্তভোগি পরিবার। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর  : কুমিল্লার মুরাদনগরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুরের লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা গ্রামে মৃত হাসান আলীর ছেলে ফোরকান উদ্দিন স্বপন (৪১) এর নেতৃত্বে ওই ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকালে এই ঘটনার পর ভুক্তভোগি থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে, তাকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয় ওসি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগি পরিবারটি নিরাপত্তাহিনতায় আছে।
ঘটনার শিকার ভুক্তভোগি একই গ্রামের মৃত আব্দুল আলিম মাষ্টারের ছেলে মসিউল আলম (৩০) বলেন,আমার পৈত্রিক বাড়ি ১৩.৩০ শতক দখল করার জন্য দির্ঘদিন ধরে পায়তারা করে আসছে ফোরকান উদ্দিন স্বপন। বিষয়টি নিষ্পত্তি করতে একাদিকবার স্থানীয় মাতাব্বরগন টেষ্টা করলেও স্বপন তা ডিনাই করে। পরে গতশুক্রবার সকালে আমি আমার বসত বাড়িতে কাজ করার সময় কোন কিছু বুঝে উঠার আগেই স্বপন আট থেকে নয়জনকে নিয়ে আমার বাড়িতে ঢুকে ভাংচুর করে আমাদেরকে হত্যার হুমকি দেয়। প্রান ভয়ে বাড়ির অন্যসব সদস্যরা দিকবেদিক ছুটাছুটি করে কোন রকম প্রানে বেচে যাই। ঘটনার কয়েক ঘন্টা পর বাড়িতে এসে দেখি আমাদের দুইটা মোবাইল নিয়ে গেছে ও ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করেছে তারা। এই ঘটনায় শুক্রবার বিকালে মৃত হাসান আলীর তিন ছেলে ফোরকান উদ্দিন স্বপন (৪১), শাহজাহান মিয়া (৫০), বোরহান উদ্দিন (৪৫), ও মৃত গনি মিয়ার ছেলে রফিক মিয়া (৪৫), রফিক মিয়ার ছেলে রাশেদুল আলম ইমন (২৪), রহিম মাষ্টারের ছেলে আজহারুল ইসলাম (২৮), কামরুল ইসলাম (৩৬), শাহজাহান মিয়ার ছেলে ফারুক মিয়া (২৭) ও সোহাগ মিয়া (২২) নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করলে। ওসি সাহেব এসআই পলাশকে ঘনাস্থলে পাঠায়। পরে রহস্য জনক কারণে তিনি মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন আমাকে। থানায় মামলা না নেয়ায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি।
অভিযোক্ত ফোরকান উদ্দিন স্বপনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মসিউল আলম আমার জায়গায় টিন দিয়ে বেড়া দেয়ায় আমি তা ভেঙ্গে দিয়েছি। আর আমার বিরুদ্ধে গ্রাম্য শালিসি মানিনা বলে যে অভিযোগ করেছে তা সম্র্পন্ন মিথ্যা।
বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, জায়গা জমি সংক্রান্ত জাড্ডা গ্রামের মসিউল আলম একটি অভিযোগ  পেয়েছি। যেহেতু বাড়ির সীমানা নিয়ে দন্ধ আমরা এই অভিযোগটি আদালতে করার পরামর্শ দিয়েছি।
কুমিল্লা কোর্টের আইজীবি এড. সৈয়দ তানবির আহমেদ ফয়সালের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি অতর্কিত হামলা করে কমপক্ষে পাচ হাজার টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে যায়, তাহলে এই ঘটনায় থানার ওসি মামলা নেয়ার একতিয়ার আছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com