শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাংবাদিকতার সোপান নির্মাণে প্রায়ত সাংবাদিকরা ছিলেন পথিকৃৎ । কালের খবর

সাংবাদিকতার সোপান নির্মাণে প্রায়ত সাংবাদিকরা ছিলেন পথিকৃৎ । কালের খবর

 

কালের খবর ডেস্ক : সাংবাদিকতার সোপান নির্মাণে প্রায়ত সাংবাদিকরা ছিলেন পথিকৃৎ। পেশাদারিত্ব বজায় রেখে তাদের অনেকেই কর্মময় জীবনকে অমরত্ব দিয়েছেন। আমাদেরকে তাদের দেখানো পথ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও জার্নালিস্টস্ কমিউনিটি অব বাংলাদেশ (জেসিবি) এর সদস্য সচিব মোঃ জাকির হোসেন।

মঙ্গলবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে ‘সাংবাদিক সমাজের মরহুম সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক কালে সাংবাদিক সমাজ যাদেরকে হারিয়েছে : জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ, প্রবীন সাংবাদিক মাহতাব উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, দৈনিক দিনকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান সরকার, আব্দুস শহীদ, পীর হাবিবুর রহমান, মোঃ শাহজাহান, শওকত রেজা, দেশের নন্দিত কথা সাহিত্যিক রাহাত খান, মেধাবী ছাত্রনেতা ফেরদৌস আহমেদ কোরেশী, কবি মাশুক চৌধুরী ও ‘গেদুচাচা’ খ্যাত খোন্দকার মোজাম্মেল হকসহ অনেক সাংবাদিক।

স্মরণ সভায় বক্তব্য রাখেন, জার্নালিস্টস্ কমিউনিটি অব বাংলাদেশ (জেসিবি) এর আহবায়ক মোহাম্মদ আলী ও সংগঠনের এর সদস্য সচিব মোঃ জাকির হোসেন, কালাম ফয়েজি, এস এম সরওয়ার জাহান, তারিকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী প্রমুখ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম তাজুল ইসলাম বলেন, প্রয়াত সাংবাদিকরাই ঢাকা সাংবাদিক ইউনিয়ন তৈরি করেছেন, সেই পথে আমরা এখন হাঁটছি, কেউ কেউ দৌড়াচ্ছেন, আমরা তাদের শ্রদ্ধ্যায় রাখতে চাই, স্মরণ করতে চাই। মরে গেলেও তারা তাদের কর্মে, ব্যবহারে আমাদের জীবনাচারে থেকে যাবেন। তাদের অনেকেই পেশাদারিত্বের প্রতি অবিচল ছিলেন। তাই তারা আমাদের পাথেয় হয়ে থাকবেন।’

প্রায়ত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com