বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিম্নমানের ওষুধ রাখায় এ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিম্নমানের ওষুধ রাখায় এ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা

কালের খবর :

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব-১) ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ অভিযান পরিচালনা করেন। র‍্যাব ১-এর অপারেশন অফিসার সামিরা সুলতানা বিষয়টি জানিয়েছেন।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘কিছু দিন আগে আমরা রাজধানীর নিকুঞ্জ থেকে দোলোয়ার হোসেন (২৯) এবং মঞ্জু (৪৫) নামের দুজনকে বিপুল মেয়াদোত্তীর্ণ, ভেজাল, নিম্ন মানের এবং আমদানিনিষিদ্ধ বিদেশি ওষুধসহ আটক করেছিলাম। তারা মূলত এ্যাপোলো হাসপাতালে এসব ভেজাল ওষুধ সরবরাহ করত।’

ম্যাজিস্ট্রেট আরো বলেন, আটক দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আজ বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের ফার্মেসি থেকে তিন লাখ টাকার ওষুধ জব্দ করি। পাঁচ লাখ টাকা জরিমানা করি এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে।’

সারোয়ার আলম বলেন, ‘দুজনকে আটক করার পরে এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনেক ওষুধ আমরা যাওয়ার আগেই সরিয়ে ফেলেছে। কারণ তাদের ভেতরে তো ভয় ছিল।’

কালের খবর/১৯/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com