শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শাহজালালে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এয়ারলাইন্সের চালক আটক। কালের খবর

শাহজালালে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এয়ারলাইন্সের চালক আটক। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের র‌্যাম বাস (সংস্থাটির যাত্রীদের পরিবহণ) থেকে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ চালককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আটক বাসচালকের নাম মো. হারুনুর রশিদ। তিনি তুরাগের বাউলিয়া এলাকার বাসিন্দা। ইউএস-বাংলার ফ্লাইটে আসা যাত্রীদের পরিবহণে র‍্যাম বাস চালিয়ে আসছিলেন হারুন।

বিমানবন্দর কাস্টমস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের র‌্যাম (ঢাকা মেট্রো স ১২-০১১৩) বাসে অভিযান চালায় কাস্টমস কর্তৃপক্ষ। বাসটিতে তল্লাশি চালানোর পর চালককে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন স্থান থেকে কালো ট্যাপে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেট থেকে ১১৬ গ্রাম ওজনের ১২০টি বার পাওয়া যায়। যার মোট ওজন ১৩ কেজি ৯৯০ গ্রাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।  বাসচালক হারুনুর রশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্বর্ণগুলো বিমানবন্দরের শুল্ক গুদামে জমা করা হয়েছে এবং বাসটি সিভিল এভিয়েশন অথরিটির জিম্মায় রাখা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com