বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিনেমা হলে হামলা,৩ নারীকে আটক

সিনেমা হলে হামলা,৩ নারীকে আটক

কালের খবর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংধুন সিনেমা হলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার জুমার নামাজের পর সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, সিদ্ধিরগঞ্জ হাউজিং, আউলাবন, বাগানবাড়ি, সরদারপাড়া, আজিবপুর ও সিদ্ধিরগঞ্জ রেললাইন এলাকার কয়েক হাজার মানুষ লাঠি সোটা নিয়ে হামলা করে।

সিনেমা হলের ভেতরে ও বাহিরে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিনেমা হল থেকে তিন নারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হতে তুলে দেয় তারা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে রংধুন সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনের আড়ালে অসামাজিক কার্যকলাম করে আসছিল।সিনেমা হল কর্তৃপক্ষকে এলাকাবাসী অসামাজিক কার্যক্রলাপ বন্ধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু পবিত্র জুমার দিনও হল কর্তৃপক্ষ বাংলা সিনেমা প্রদর্শনের আড়ালে নারী নিয়ে অসামাজিক কাজ করানো হচ্ছিল। আশেপাশের কয়েক কয়েক হাজার মানুষ লাঠি সোটা নিয়ে হামলা করে হলের ভেতরে ও বাহিরে ভাঙচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী একত্রিত হয়ে রংধনু সিমেনা হলে হামলা চালায়।  সিনেমা হল থেকে ৩ নারীকে আটক করে এলাকাবাসী গণধোলাই দিয়েছে। প্রেক্ষাগৃহে কোন ভাঙচুর চালানো হয়নি।

(ওসি) আব্দুস সাত্তার জানান, এর আগেও একাধিকবার ওই সিনেমা হলে অভিযান চালিয়ে অসাজিক কার্যকলাপের অভিযোগ আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাছাড়া প্রেক্ষাগ্রহটি এ অভিযোগে বন্ধও করে দেয়া হয়েছিল। আটকৃত ওই তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com