বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিলেন সাংবাদিক এম আই ফারুক। কালের খবর

নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিলেন সাংবাদিক এম আই ফারুক। কালের খবর

আহমেদ সাজু,  কালের খবর :

দক্ষিণ এশীয় জলবায়ু পরিবর্তনের বিষয়ে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন দৈনিক কালের খবর সম্পাদক সাংবাদিক এম আই ফারুক আহমেদ। এ সম্মেলন আয়োজন করেন, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) আন্তর্জাতিক সংস্থা।
গত১৫ আগষ্ট সোমবার বিভিন্ন দেশের সাংবাদিকগণ হিমালয় এয়ারলাইন্সের বিমানে করে নেপালের কাঠমান্ডুতে পৌঁছান। আন্তর্জাতিক এ সম্মেলনে সাংবাদিকদের যোগদানের মাধ্যমে মঙ্গলবার
সকালে শুরু হয় জলবায়ু সম্মেলন। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন দৈনিক কালের খবর সম্পাদক সাংবাদিক এম আই ফারুক আহমেদ।
এবিষয়ে সাংবাদিক ফারুক বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক সমস্যা প্রকট আকার ধারন করেছে। তিনি জলবায়ু সম্মেলন আয়োজক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো জানান, এ বৈশ্বিক সমস্যা নিরসনের লক্ষ্যে বাংলাদেশর মত উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। উক্ত সম্মেলনে সবদেশের সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। আমি বাংলাদেশের বিষয়টি সম্মেলনে গুরুত্বসহকারে তুলে ধরেছি। আমার মত অন্যান্য দেশের সাংবাদিকরা ও তাদের নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন। তিনি আরও বলেন, আমি যেন বাংলাদেশের হয়ে সফলভাবে ও সুনামের সহিত সম্মেলন শেষ করে দেশে ফিরতে পারি। এটাই কামনা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com