শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
হেলমেট দিয়ে আঘাতে স্ত্রীর মাথার খুলি ফেটে পচন, স্বামী গ্রেফতার

হেলমেট দিয়ে আঘাতে স্ত্রীর মাথার খুলি ফেটে পচন, স্বামী গ্রেফতার

রাজধানীর ডেমরায় ৪০ লাখ টাকা যৌতুকের দাবি অস্বীকার করায় স্বামী হেলমেটের আঘাতে গৃহবধূ কাজী বরশার মাথার খুলি ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ডেমরা থানা মামলা না নেওয়ায় আদালতের নির্দেশে বুধবার রাতে বরশার বাবা বজলুর রহমান অভিযুক্ত রফিকুল আলম শাওনের (২৫) বিরুদ্ধে মামলা করেছেন। ওই রাতেই পুলিশ শাওনকে গ্রেফতার করে। তিনি ডেমরার পূর্ব ডগাইর এলাকার নাছির উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর প্রায় এক বছর আগে বরশার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শাওনের। বিয়ের আগে শাওনের মা হোসনে আরা ও তার পরিবার বাড়ি করার জন্য বরশার বাবার কাছে ৪০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি মেনে না নেওয়ায় তিনি প্রথমে শাওনের বিয়ে দিতে রাজি হননি। শাওন মাকে বুঝিয়ে বরশাকে বিয়ে করেন। তার পর থেকেই আবারো ৪০ লাখ টাকা যৌতুক চেয়ে বিভিন্ন সময় বরশাকে মারধর করেন শাওন। একইসঙ্গে তার মা নানা কথা বলে বরশাকে মানসিক চাপ দিয়ে আসছিলেন।

বজলুর রহমান জানান, ২২ ফেব্রুয়ারি শাওন যৌতুক দাবি করলে বরশার সঙ্গে বিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন হেলমেট দিয়ে সজোরে আঘাত করলে বরশার মাথার খুলি ফেটে মারাত্মক জখম হয়। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। পরে মাথায় পচন ধরলে তাকে কয়েক মাস রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা করাতে হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানান, শাওনকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com