শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বিমানবন্দরে বিদেশি মুদ্রা পাচারকালে ইয়াছিন মিয়াকে আটক করে শুল্ক গোয়েন্দা। কালের খবর

বিমানবন্দরে বিদেশি মুদ্রা পাচারকালে ইয়াছিন মিয়াকে আটক করে শুল্ক গোয়েন্দা। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রা পাচারকালে মো. ইয়াছিন মিয়া নামের একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানের ওঠার আগে বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জের ৫ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে রোববার রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহমেদুর রেজা জানান, আটককালে ইয়াছিন মিয়ার কাছ থেকে ১ হাজার ৬৫০ ব্রিটিশ পাউন্ড, ২ হাজার বাহরাইন দিনার, ৪০০ মার্কিন ডলার, ৬ হাজার ৩০০ ওমান রিয়াল, ৪০ হাজার সৌদি রিয়াল, ১০০ কুয়েতি দিনার, ৩ হাজার ৩৭৫ এমিরেটস দিরহাম এবং ৫৯ হাজার ৬৪০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়। জব্দকৃত এসব বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় ৩৪ লাখ ৯৮ হাজার ২ টাকার সমান মূল্যমানের।

মুদ্রা পাচারচেষ্টার অভিযোগে আটক হওয়া ইয়াছিন মিয়া রাজধানীর লালবাগের ১৫ নম্বর হরমন সিলিস্টিতে থাকেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘ঢাকা থেকে শারজাগামী বিমান বাংলাদেশ এয়ার এয়ারলাইনসের বিজি ১৫১ ফ্লাইটে ইয়াছিন মিয়ার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে বিমানে ওঠার আগেই আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জ থেকে তাঁকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট আইডেনটিটি কার্ড পাওয়া যায়।’

আহমেদুর রেজা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন মিয়া নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচার করেন বলে জানিয়েছেন। তিনি মাসে চার-পাঁচবার বাংলাদেশ থেকে দুবাই যাতায়াত করেন।’

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com