শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে ছদ্মবেশে দুদক, ঘুষ ছাড়া মেলে না সেবা। কালের খবর

ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে ছদ্মবেশে দুদক, ঘুষ ছাড়া মেলে না সেবা। কালের খবর

এম আই ফারুক, কালের খবর : দলিল করতে ঘুষ লেনদেনের অভিযোগ যাচাই করতে দুদক টিম ছদ্মবেশে হাজির হয়েছিল রাজধানীর ডেমরার সাব-রেজিস্ট্রার অফিসে।

অভিযানকালে গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে টিম। এনফোর্সমেন্ট টিম দলিল প্রতি সরকার নির্ধারিত ফির অতিরিক্ত লাখ প্রতি ৫০০ টাকা সাব রেজিস্ট্রারের নামে কালেক্ট করার প্রমাণ পাওয়া যায় বলে জানান। এছাড়া ও নানা হয়রানির প্রমাণ মিলে।
রোববার (২৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম ডেমরার সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করে। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

“ডেমরা থানা প্রেস ক্লাব”-স্থাপিত :- ২০০৫খ্রী:

দুদক জানায়, রাজধানীর ডেমরার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘোষণা দলিল সম্পাদনের নামে ঘুষ দাবি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছদ্মবেশে কয়েকজন দলিল লেখককে জিজ্ঞাসাবাদ করে দলটি। প্রতিটি দলিল সম্পাদনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত লাখ প্রতি পাঁচশত টাকা সাব-রেজিস্ট্রারের নামে কালেক্ট করা হয়। একাধিক দলিল লেখকের বক্তব্যে একই তথ্য পাওয়া যায়।

দলিল করতে আসা উপস্থিত সেবাগ্রহীতারা এনফোর্সমেন্ট টিমকে জানায়, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না দিলে তাদেরকে হয়রানির শিকার হতে হয়। দলিল দাতা ও গ্রহীতাদের হয়রানি বন্ধে এনফোর্সমেন্ট টিম সাব-রেজিস্ট্রারকে মৌখিকভাবে সতর্ক করেছে।

দুদক জানায়, অভিযানকালে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে কমিশনে ওই টিম প্রতিবেদন দাখিল করবে।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com