বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের ধস

কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের ধস

কালের খবর : গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়নপুর এলাকায় ধস নেমেছে। প্রায় দুই হাজার বর্গফুট ভূমি সমতল থেকে ১০ ফুট গভীরে দেবে গেছে। কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে একই স্থানে অনুরূপ ভূমি দেবে যাবার ঘটনা ঘটেছিল।
স্থানীয়রা জানায়, সোমবার ভোরে আকস্মিক কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়নপুর বাজারের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর দক্ষিণ তীরে সড়ক ও সড়কের পাশের কলাবাগানসহ জমি সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে দেবে গেছে। ১৬ ফুট প্রস্থের সড়কসহ দেবে যাওয়া জমির দৈর্ঘ্য প্রায় ৬শ’ ফুট এবং প্রস্থ প্রায় ৩শ’ ফুট। দেবে যাওয়া অংশে পাকা সড়ক, কলা বাগান ও অন্যান্য ফলবান ও নদীর তীর বৃক্ষ রয়েছে। দেবে যাওয়া অংশের দক্ষিণ পাশে কয়েকটি বসত বাড়ি রয়েছে। এ ঘটনার পর থেকে কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে একই স্থানে ভূমি দেবে যাবার ঘটনা ঘটেছিল। পরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সড়কটি মাটি ভরাট করে মেরামত করে এবং স্থানীয়রা মাটি ফেলে জমি কিছুটা উঁচু করেছিল। প্রায় ১৫ বছর পর একই স্থানে ভূমি দেবে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলাম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com