শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরার নার্সারি থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ

ডেমরার নার্সারি থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ

রাজধানীর ডেমরায় একটি নার্সারি থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আমুলিয়া মডেল টাউনসংলগ্ন ওই নার্সারিতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, গত রাতে ওই যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে এখানে কে বা কারা ফেলে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নার্সারিতে গাছ কিনতে আসেন এক ব্যক্তি। নার্সারির পেছন গিয়ে দেখেন, ওই যুবকের লাশ পড়ে আছে।

পরে তারা থানায় খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।

ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, লাশ শনাক্তের জন্য ডিএনএ ও আঙুলের ছাপসহ প্রয়েজনীয় নমুনা সংগ্রহ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com