বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
‘প্রতি পাঁচজনে একজন যৌন হয়রানির শিকার ব্রিটিস সংসদে’

‘প্রতি পাঁচজনে একজন যৌন হয়রানির শিকার ব্রিটিস সংসদে’

কালের খবর ডেস্ক : ব্রিটিশ সংসদের প্রতি পাঁচজনের মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয়েছেন বলে তাদের এক প্রতিবেদনে স্বীকার করা হয়েছে। সংসদের লোকদের নিয়ে গঠিত একটি কমিটিই এ প্রতিবেদন দিয়েছে।

বলা হয়েছে, সংসদে কাজ করেন, এমন প্রতি পাঁচজনের মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয়েছেন।

সম্প্রতি সংসদ সদস্যদের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদ সদস্যদের সমন্বয়ে আন্তদলীয় ওয়ার্কিং গ্রুপ গঠন ও যৌন হয়রানি প্রতিরোধে সংসদে নিপীড়নের ঘটনা অনুসন্ধানের নির্দেশ দেন। ব্রিটিশ সংসদ হাউস অব কমন্সের নেতা আন্দ্রে লিডসম বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু যৌন হয়রানি নয়, সংসদের ৩৯ শতাংশ কর্মী কর্মস্থলে নির্যাতন ও হয়রানির কথা বলেছেন। এসব কর্মীর মধ্যে ৪৫ শতাংশ নারী ও ৩৫ শতাংশ পুরুষ। গত বছর ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন অশোভন যৌন আচরণ করার জন্য পদত্যাগ করেন।

পার্লামেন্ট সদস্য স্টেফেন ক্রাব, ক্রিস পিনসার, ড্যানিয়েল কাসজিনস্কিকেও সহকর্মীদের সঙ্গে অশোভন যৌন আচরণের অভিযোগ ওঠে। জাতীয় সংসদ যেখানে মানুষের কল্যাণে আইন প্রণয়ন করা হয় সেখানেই যদি এ অবস্থা বিরাজ করে তাহলে সারা দেশে যৌন হয়রানির অবস্থা যে আরও ভয়াবহ তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করেন অনেক বিশ্লেষক

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com