বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুসলিমদের জায়গা হবে না ভারতে, পাকিস্তান অথবা বাংলাদেশ যেতে হবে’

মুসলিমদের জায়গা হবে না ভারতে, পাকিস্তান অথবা বাংলাদেশ যেতে হবে’

কলের খবর আন্তর্জাতিক ডেস্ক :

ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য বিনয় কাটিয়ার বলেছেন, এ দেশে (ভারতে) মুসলিমদের থাকা উচিত নয়; তাদের বাংলাদেশ অথবা পাকিস্তানে যাওয়া উচিত। বুধবার তিনি এসব কথা বলেছেন বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) যুব শাখা বজরাং দলের প্রতিষ্ঠাতা কাটিয়ার আরো বলেছেন, ‘যারা বন্দে মাতরমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না এবং জাতীয় পতাকার অবমাননা অথবা পাকিস্তানি পতাকা উত্তোলন করে তাদের শাস্তির জন্য পার্লামেন্টে বিল আনা উচিত।’
ভারতীয় মুসলিমদের যারা পাকিস্তানি বলে ডাকে তাদের শাস্তির মুখোমুখি করতে সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাউদ্দিন ওয়াইসি আইন তৈরির দাবি জানানোর পর কাটিয়ার ওই মন্তব্য করেন।

ওয়াইসির নাম উল্লেখ না করে কাটিয়ার বলেন, ‘মুসলিমরা ধর্মের ভিত্তিতে দেশে বিভাজন তৈরি করেছে।’
‘এ দেশে মুসলমানদের বসবাস করা উচিত নয়, তারা জনসংখ্যার ওপর দেশে বিভক্তি তৈরি করেছে। সুতরাং কেন তারা এ দেশে বসবাস করবে?’
কাটিয়ার বলেন, ‘তাদের আলাদা ভূখণ্ড দেয়া হয়েছে, সুতরাং তাদের বাংলাদেশ অথবা পাকিস্তানে যাওয়া উচিত। এখানে তাদের কাজ কী।’

মঙ্গলবার লোকসভার অধিবেশন শেষে ওয়াইসি বলেন, ‘কোনো ভারতীয় মুসলিমকে কেউ পাকিস্তানি বলে সম্মোধন করলে তার শাস্তির বিধান করা উচিত। এ অপরাধের জন্য ৩ বছর কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে সরকারকে।’
তিনি বলেন, ৭০ বছর পরও আমাকে পাকিস্তানি ডাকা হয়। কেন? আমরা (পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী) জিন্নাহর আহ্বান নাকচ করে দিয়েছিলাম। এখনো আমরা নিজ ইচ্ছায় তেরঙা পতাকা উত্তোলন করতে পারি না।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com