বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
তৃনমুলকে মাঠে থাকার নির্দেশ দিলেন মুন্না। কালের খবর

তৃনমুলকে মাঠে থাকার নির্দেশ দিলেন মুন্না। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :
ঢাকা -৫ আসনের ১৪ দলের প্রধান সমন্বয়ক ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না তৃণমূলের ত্যাগী ও অভিমানী নেতাকর্মীদের উজ্জীবিত করতে আবারো মাঠে নেমেছেন।
শনিবার সকালে যাত্রাবাড়ি ভাঙ্গাপ্রেসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না। ডিএসসিসি ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের মুখপাত্র আবুল কালাম অনু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন আহমেদ মুরাদ, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, যুগ্ম সাধারন সম্পাদক এম এ আর এস মহসীন, ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ একে খান জয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় হারুনর রশীদ মুন্না বলেন, আমরা শেখ হাসিনার কর্মী, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগে কোনো বিভাজন নাই। তিনি বলেন, কে কি পেলাম আর পেলাম না,সেটা বড় কথা নয়। দল তিন বার টানা ক্ষমতায়, অনেকে আসবে আবার অনেক হাইব্রিড কাওয়ারা মধু না পেলে চলে যাবে। কিন্তু দলের প্রকৃত নেতাকর্মীরা সব সময় নেত্রীর পাশে আছে এবং আগামীতেও থাকবে। তিনি বলেন, দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় সুবিধাভোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে আর ত্যাগীরা নিষ্ক্রিয় হয়ে পড়ছে। দেশের উন্নয়নকে আরোগতিশীল করতে সকল নেতাকর্মীকে অভিমান ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান হারুনর রশীদ মুন্না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com