বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাংলাদেশি ভেবে ভারতীয় যুবককে গুলি করল বিএসএফ। কালের খবর

বাংলাদেশি ভেবে ভারতীয় যুবককে গুলি করল বিএসএফ। কালের খবর

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কালের খবর :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মিলন মিয়া (২৫) নামে এক ভারতীয় যুবককে বাংলাদেশি ভেবে গুলি করেছে বিএসএফ। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৬/৫ এর কাছে এ ঘটনা ঘটে।

আহত মিলন ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার চৌধুরীর হাট গ্রামের আলম মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

মিলন মিয়া বলেন, আমি শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে আবার বাংলাদেশে ঢুকে পড়ি। এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে অনন্তপুর সীমান্তে গুলিতে একজন আহত হয়েছেন। আহত ওই যুবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার বলেন, এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হয়েছেন। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া যায়, এখন তিনি আশঙ্কামুক্ত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com