বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভারত-বাংলাদেশ ভ্রমণে শর্ত আরোপ করলো দু’দেশের সরকার

ভারত-বাংলাদেশ ভ্রমণে শর্ত আরোপ করলো দু’দেশের সরকার

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা। কালের খবর :

শুধু বৈধ পাসপোর্ট আর ভিসা থাকলেই বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে ভ্রমণ করা যাবে না। বেনাপোল ইমিগ্রেশন দপ্তর জানিয়ে দিল, করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া দু’ দেশে অবাধ যাতায়াত করা যাবেনা এবং এই করোনা নেগেটিভ সার্টিফিকেট বাহাত্তর ঘণ্টার বেশি পুরোনো হলে চলবে না। প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য হাজার হাজার বাংলাদেশি আসেন ভারতে। নিছক টুরিস্ট ভিসাতেও আসেন অনেকে। এবার থেকে সবাইকে টাটকা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশ যাবেন তাদের জন্যেও। তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট নেয়ার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের অনুমতিও নিতে হবে। বিশ্বজুড়ে করোনার প্রকোপে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত এখন বন্ধ আছে।

ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে শর্তসাপেক্ষে দু’ দেশের মধ্যে পর্যটকদের যাতায়াত শুরু হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com