শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাইবার নিরাপত্তা চেয়ে ইশরাকের জিডি। কালের খবর

সাইবার নিরাপত্তা চেয়ে ইশরাকের জিডি। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
সাইবার নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার বিকালে রাজধানীর মতিঝিল থানায় ডায়েরিটি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অনলাইনে তার নামে বিভিন্ন আইডি, পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেল খুলে বিভ্রান্তি এবং উসকানিমূলক তথ্য শেয়ার বা পোস্ট করা হচ্ছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে কেউ যাতে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে না পারে সেজন্য তিনি প্রশাসনের সাহায্য চেয়েছেন।

এর আগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে জিডি করেন তার গণমাধ্যম কর্মকর্তা সুজন মাহমুদ।

এবারের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হয়ে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তরুণ প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি প্রয়াত সাবেক মেয়র মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

জিডিতে উল্লেখ করা হয়, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি, অফিসিয়াল পেজ, টুইটার আইডি, ইনস্টাগ্রাম ও একটি ইউটিউব চ্যানেল ছাড়া ইশরাক হোসেনের নামে পরিচালনা করা অন্য যেকোনো আইডি, পেজ বা গ্রুপ থেকে কোনো কিছু পোস্ট বা শেয়ারের কোনো দায়ভার তিনি বহন করবেন না। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তাও চান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com