শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর এক মাস ধরে কেমন আছেন কোয়ারেন্টিনে। কালের খবর

খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর এক মাস ধরে কেমন আছেন কোয়ারেন্টিনে। কালের খবর

কালের খবর ডেস্ক :
দেশের বিরোধীদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর থেকেই এক মাস ধরেি তিনি ঢাকায় তাঁর গুলশানের বাসভবনে কোয়ারেন্টিনে রয়েছেন।

তাঁর বোন সেলিমা ইসলাম বিবিসিকে জানিয়েছেন, তিনি সহ পরিবারের দু’জন সদস্য, একজন গৃহকর্মী এবং ব্যক্তিগত চিকিৎসক ছাড়া আর কাউকে মিসেস জিয়ার ব Maya যেতে দেয়া হচ্ছে না।

বিএনপি নেতারা বলেছেন, পারিবারিক পরিবেশে খালেদা জিয়া এখন মানসিকভাবে স্বস্তিতে থাকলেও তাঁর আথ্রাইটিস ও ডায়াবেটিস সহ জটিল সব রোগের বিষয় বিবেচনা করে করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ বিশ্ব পরিস্থিতিতে সতর্কতা হিসেবে তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

দুর্নীতির দু’টি মামলায় সরকারের নির্বাহী আদেশে বিএনপি নেত্রীর সাজা ছয় মাসের জন্য স্থগিত করে গত ২৫শে মার্চ তাঁকে মুক্তি দেয়া হয়।

এর পরদিন থেকেই বাংলাদেশে সাধারণ ছুটি দিয়ে অঘোষিত লকডাউন শুরু করা হয়েছিল করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে।

তিনি মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাঁর গুলশানের বাসায় ওঠেন।

সেই থেকে ৭৫ বছর বয়স্ক বিএনপি নেত্রী চিকিৎসকের পরামর্শে বাসার দোতলায় কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গেছে।

সেখানে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ পরিবারের দু’জন সদস্য পালাক্রমে গিয়ে তাঁর দেখাশোনা করছেন। এর বাইরে শুধু ব্যক্তিগত চিকিৎসকরা যেতে পারছেন।

সেলিমা ইসলাম বলেছেন, ডায়াবেটিস এবং আথ্রারাইটিসসহ আগের জটিল রোগগুলোর কোন উন্নতি না হওয়ায় তাঁকে এখনও কোয়রেন্টিনে রাখা হয়েছে।

“বাসায় ডাক্তাররা এসে চিকিৎসা দিচ্ছে তাঁকে। সে অনুযায়ী চিকিৎসা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার এখনও তেমন কোন উন্নতি হয় নাই।

”যে কারণে সে কোথাও বের হচ্ছে না এবং তাঁর কাছে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। সে কোয়রেন্টিনে আছে এখনও,” বলছেন সেলিমা ইসলাম।

সেলিমা ইসলাম আরও বলেছেন, “কেবলমাত্র সন্ধ্যায় মাগরিবের পর আমি যাচ্ছি। আমি তাঁর বোন। আমি যাই সন্ধ্যায়। তখন তাঁর সাথে আমি কথা বলি এবং তাঁকে দেখাশোনা করি। আর সকালে আমার ছোট ভাইয়ের স্ত্রী গিয়ে দেখাশোনা করেন। আর গৃহপরিচারিকা ফাতেমা তো সর্বক্ষণিক দেখাশোনা করছে। এর বাইরে কাউকে যেতে দিচ্ছি না।”

তিনি জানিয়েছেন, কোয়ারেন্টিনে খালেদা জিয়া তাঁর দু’জন পুত্রবধু এবং নাতনীদের সাথে টেলিফোনে নিয়মিত কথা বলছেন। এছাড়া তিনি নিয়মিত নামাজ পড়েন এবং টেলিভিশন দেখে ও বই পড়ে সময় কাটাচ্ছেন।

এখন খালেদা জিয়া রোজা রাখতে আগ্রহী এবং সেজন্য চিকিৎসকদের পরামর্শ নেয়া হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com