বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
করোনা সচেতনতায় যুক্তরাষ্ট্রে বিলবোর্ডে মহানবী (সা.) এর বাণী। কালের খবর

করোনা সচেতনতায় যুক্তরাষ্ট্রে বিলবোর্ডে মহানবী (সা.) এর বাণী। কালের খবর

কালের খবর ডেস্ক :

নভেল করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে যুক্তরাষ্ট্রে বিলবোর্ডে ব্যবহার করা হয়েছে ইসলামের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.) এর বাণী। বিলবোর্ডটিতে নবী মুহাম্মদ (সা.)-এর একটি বাণী লেখা রয়েছে। তার হাদিসের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, ‘সংক্রামক রোগের সময় তোমরা বারবার হাত ধোও, সংক্রমিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।’ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে টাঙানো এই বিলবোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। গেইনপিস নামে একটি অলাভজনক সংস্থা শিকাগোর ওহারে বিমানবন্দরের অদূরে এই বিলবোর্ডটি স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক ইসলামি সংস্থাটির যাত্রা শুরু হয় ২০০৮ সালে। এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, সাধারণ মার্কিন জনগণের মধ্যে সঠিক ইসলামি জ্ঞান বিতরণ করা। এ ছাড়া দেশটিতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি দূর করা- যাতে ইসলামি মূল্যবোধ সম্পর্কে তারা যথাযথভাবে জানতে পারে। সূত্র : রিপাবলিকা অনলাইন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com