বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সরকার ঢাবিকে ডাকাতের গ্রামে পরিণত করেছে: রিজভী

সরকার ঢাবিকে ডাকাতের গ্রামে পরিণত করেছে: রিজভী

কালের খবর: সরকার ছাত্রলীগকে ডাকাত আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ডাকাতদের গ্রামে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বেলা ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আর বেশি দূরে নয় সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। অত্যাচার-উৎপীড়িন যত বাড়বে সরকার পতন ততই দ্রুত হবে।
তিনি বলেন, সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। সরকার ছাত্রলীগকে ডাকাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকাতদের গ্রামে পরিণত করেছে। ঢাবির ভিসির মদদেই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে।
রিজভী বলেন, যারা ছাত্রীদের গায়ে হাত দিয়েছে ও তাদের জামা-কাপড় ছিড়েছে তারা কোনো মানুষ না। ওরা কাপুরুষ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com