শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ইসমাইল রিমান্ডে। কালের খবর

সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ইসমাইল রিমান্ডে। কালের খবর

কালের খবর রিপোর্ট, ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ইসমাইল হোসেনকে একদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে গ্রেফতার ইসমাইলকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন। আর ইসমাইল হোসেনের রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইসমাইলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, বুধবার রাতে ইসমাইলকে আটক করে থানায় আনা হয়। এরপর সুমনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের সশস্ত্র বাহিনীর মহড়ার ছবি তোলায় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com