শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাভার আট শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ। কালের খবর

সাভার আট শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ। কালের খবর

সাভার (ঢাকা) প্রতিনিধি, কালের খবর : ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে আরও প্রায় আট শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সওজ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মো. মাহবুবর রহমান ফারুকীর এ অভিযান পরিচালনা করেন।

কালের খবরকে  মাহবুবুর রহমান ফারুকী বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয়পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। উচ্ছেদ অভিযানের প্রথমদিন সোমবার প্রায় সাত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার থানা স্ট্যান্ড এলাকায় প্রায় আট শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে দুপুরে পাকিজা গার্মেন্টসের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বাধা দেন কারখানাটির কর্মকর্তা ও শ্রমিকরা। পরে আমরা সেই কারখানাকে পাঁচ দিনের সময় বেধে দেই। আগামী পাঁচদিনের মধ্যে কারখানার কর্তৃপক্ষ যদি সড়কের জমি থেকে না সরে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com