বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ঈমানদারদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন

ঈমানদারদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন

কালের খবর নিউজ:

ঈমানদারদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।তিনি জানান, যাকে যেখানে যে দায়িত্ব দেয়া হোক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না। ঐক্যবদ্ধ থাকতে হবে। সুশৃঙ্খল হতে হবে।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে তিনি এসব কথা বলেন।নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, তোমাদের তিনটি জিনিস মনে রাখতে হবে। ঐক্য, ঈমানদার ও শৃঙ্খলা। এই তিনটি জিনিস বিরাজমান থাকলে সব জয় করা সম্ভব হবে।আবারও গতানুগতিক স্লোগান না দিয়ে স্লোগান পরিবর্তন করার নির্দেশ দেন খালেদা জিয়া। তিনি বলেন, দেশের মানুষের সমস্যা নিয়ে তোমাদের স্লোগান তৈরি করতে হবে। তোমাদের কত ভাই গুম-খুন হয়েছে, এসব নিয়ে নতুন নতুন স্লোগান সৃষ্টি করতে হবে।এর আগে সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সংগঠনটির নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে পুলিশের অনুমতি নেই জানিয়ে অডিটরিয়ামে প্রবেশ করতে ছাত্রদলের নেতাকর্মীদের বাধা দেয়া হয়। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে অবস্থান নিয়ে স্লোগানে মিছিল অব্যাহত রাখেন সংগঠনটির নেতাকর্মীরা।এমন পরিস্থিতিতে খালেদা জিয়া ছাত্রসমাবেশে অংশ নেবেন কিনা তা নিয়ে নেতাকর্মীরা সংশয়ে থাকলেও বিকেল পৌনে ৪টায় গুলশানের বাসভবন থেকে সমাবেশস্থলের দিকে রওনা করেন বেগম জিয়া।বিকেল ৪টা ২৫ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পৌঁছানোর পর মূল অডিটরিয়ামের সামনে প্রায় ঘণ্টাখানেক গাড়িতেই অবস্থান করেন খালেদা জিয়া। তারপর ৫টা ২০ মিনিটে খুলে দেয়া হয় অডিটরিয়ামের গেইট। বেলা ২টায় শুরু হওয়া ছাত্রসমাবেশ বিকেল সাড়ে ৫ টায় শুরু হয়। এতে প্রধান অতিথি ছিল সাবেক এই প্রধানমন্ত্রী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com