বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভাল্লুকের ছদ্মবেশী পোশাক পরে প্রেমিকাকে চমক দেখাতে এসে দেখে প্রেমিকা পরপুরুষের বাহুডোরে ! প্রেমিক নিজেই চমকে গেলেন। কালের খবর

ভাল্লুকের ছদ্মবেশী পোশাক পরে প্রেমিকাকে চমক দেখাতে এসে দেখে প্রেমিকা পরপুরুষের বাহুডোরে ! প্রেমিক নিজেই চমকে গেলেন। কালের খবর

কালের খবর ডেস্ক :

চীনের এক ব্যক্তি তার প্রেমিকাকে চমকে দেওয়ার জন্য ভাল্লুকের ছদ্মবেশী পোশাক পরে ২৪০০ কিলোমিটার পাড়ি দিয়েছিলেন। কিন্তু প্রেমিকার কাছে এসে দেখলেন প্রেমিকা অন্য এক পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ।

আর এতে তার হৃদয় ভেঙে খানখান হয়ে যায়।
আর এই ঘটনার কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেনে আরেক ব্যক্তি। ছবিগুলো শেয়ার করার পরপরই ভাইরাল হয়ে পড়ে।

ছবির ক্যাপশন থেকে জানা যায় ভাল্লুকের ছদ্মবেশধারী প্রেমিক বহুদিন ধরেই অনেক দুর থেকে তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখছিলেন। এরপর একদিন তিনি প্রেমিকাকে চমকে দেওয়ার জন্য ২৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়ে যা দেখলেন তাতে হৃদয় ভেঙে মুষড়ে পড়েন।

নিজের প্রেমিকাকে অন্যপুরুষের বাহুডোরে দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন ওই প্রেমিক। মাথা থেকে ভাল্লুকের মুখোশটি সরিয়ে প্রতারক প্রেমিকা ও তার অপর প্রেমিকের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকেন।

এসময় ওই প্রতারক প্রেমিকা কেউ একজন তাদের দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে মাথা ঘুরিয়ে তার প্রেমিককে দাঁড়িয়ে থাকতে দেখেন। কিন্তু প্রেমিক তার সঙ্গে কোনো কথা না বলে চলে যেতে থাকেন।

এবং কান্না লুকানোর জন্য মুখোশটি ফের মাথায় পরে নেন।
এরপর প্রতারক প্রেমিকা তার কাছে দৌঁড়ে আসেন এবং তাকে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

এই ঘটনার ছবিগুলো প্রথমে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে আপ করা হয়েছিলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com