শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাংবাদিক জাকারিয়া মুক্তার ইন্তেকাল। কালের খবর

সাংবাদিক জাকারিয়া মুক্তার ইন্তেকাল। কালের খবর

কালের খবর ডেস্ক :
সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার (৮ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সী এ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে তার এক স্বজন জানিয়েছেন।

মুক্তার স্ত্রীর বড় ভাই সালেহ মোহাম্মদ আশরাফুল হক বলেন, শনিবার বিকেল ৪টা পর্যন্ত তিনি অফিস করেছেন। অফিস শেষে মিরপুরের শেওড়াপাড়ার বাসায় চলে আসেন। বাসায় খেয়ে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের দৈনিক উত্তরা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন জাকারিয়া মুক্তা। এরপর কাজ করেন সাপ্তাহিক অর্থনীতি,  সাপ্তাহিক অপরাধ দূর্গ,  দৈনিক দিনের শেষে, খোলা কাগজ, আজকালের খবরে। গত পাঁচ বছর ধরে তিনি সময় টেলিভিশনে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জাকারিয়া মুক্তার গ্রামের বাড়ি নীলফামারী সদরের মাস্টারপাড়ায়। সময় টেলিভিশনের সামনে জানাজার পর রাতেই তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছে।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সাবেক সভাপতি জাকারিয়া মুক্তার মৃত্যুতে সমিতির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদন্নবী শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com