শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
৬টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার কেজি ল্যাংড়াসহ অপরিপক্ব আম জব্দ । কালের খবর

৬টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার কেজি ল্যাংড়াসহ অপরিপক্ব আম জব্দ । কালের খবর

কালের খবর রিপোর্ট : 

রাজধানীর মিরপুর দিয়াবাড়ি আমের আড়তে অভিযান চালিয়ে পাকা আমের মধ্যে কাঁচা আঁটি পেয়েছে র‌্যাব। রাসায়নিকে পাকানো এ আম আড়তে মজুদ রেখে বিক্রি করছেন অসাদু ব্যবসায়ীরা।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিয়াবাড়ি আমের আড়তে অভিযান চালায় র‌্যাব-৪ ব্যাটালিয়ন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

অভিযান চালিয়ে পাওয়া আমগুলোতে দেখা গেছে- আমের ওপরের অংশ কাঁচা। আমগুলো কাটার পরে দেখা গেছে ভেতরে হলুদ রং ধারণ করেছে। আমগুলো প্রথমে দেখলে মনে হবে এগুলো পাকা আম। আসলে আমগুলোকে কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। তাই আমের আঁটিও কাঁচা। আমের স্বাদও কাঁচা আমের মতোই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, আম পাড়ার জন্য যে সুনির্দিষ্ট সময় বেধে দেয়া হয়েছে। কিন্তু অসাদু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় অপরিপক্ব ল্যাংড়া আম নির্ধারিত সময়ের আগেই পেড়ে রাসায়নিকে পাকিয়ে বাজারজাত করছেন। কেমিক্যালে পাকানো আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি বলেন, অভিযানে মোট ৬টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার কেজি ল্যাংড়াসহ অপরিপক্ব আম জব্দ করা হয়েছে। এই ৬টি প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার আইনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, গুটি আম গাছ থেকে পাড়া শুরু হয় ১৫ মে থেকে। সে হিসেবে গুটি আম বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু ল্যাংড়া আমের প্রকৃত স্বাদ পেতে হলে অপেক্ষা করতে হবে ৬ জুন পর্যন্ত। আর মিষ্টি আম আম্রপালি ও ফজলি পাড়া শুরু হবে ১৬ জুন ও সর্বশেষ আশ্বিনা ১৭ জুলাই থেকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com