বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঘাটাইলে জি.পি.এ ৫ না পাওয়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যা। কালের খবর

ঘাটাইলে জি.পি.এ ৫ না পাওয়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যা। কালের খবর

মোঃ সজীব মিয়া, (ঘাটাইল প্রতিনিধি),কালের খবর : টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রত্যাশিত জি.পি.এ ৫ না পাওয়ায় আসফিয়া মুন্না নীপা (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

সে উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলী ও শামসুন্নাহার দম্পত্তির মেজো সন্তান। সে আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয়রা জানায়, মা-বাবা দুজনেই চাকুরীজীবী। বাবা ঢাকায় একটি বেসরকারী কোম্পানিতে আর মা মধুপুর হাসপাতালে চাকুরী করেন। তারা ঘাটাইল সদর হাসপাতালের পেছনে ভাড়া করা বাসায় থাকতেন। আজ সোমবার (৬ মে) দুপুরে বাসায় ছয় বছরের ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হলে সে জি.পি.এ ৫ না পেয়ে লজ্জায় ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে স্থানীয়রা দেখে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানা যায়, তিন বোনের মধ্যে নীপা ছিল মেধাবী। বড় বোন টাঙ্গাইল পলিটেকনিক্যালের ছাত্রী আর ছোট বোন এখনো স্কুলে পা রাখে নি।

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর চৌধুরী বলেন, নীপা অনেক মেধাবী ছাত্রী ছিল। জি.পি.এ ৫ পাওয়ার মতো মেধা তার ছিল। সে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। তার আত্মহত্যা করার বিষয়টি মেনে নিতে পারছি না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com