বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পুলিশের বিরুদ্ধে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ। কালের খবর

পুলিশের বিরুদ্ধে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ। কালের খবর

ময়মনসিংহ প্রতিনিধি, কালের খবর : 

ময়মনসিংহে পুলিশের বিরুদ্ধে কৌশলে ইয়াবা রেখে দোকানিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময়  উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের আটকে রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে তাদের বিচার দাবি করেন। জানা যায়, ফ্লেক্সিলোডের দোকানে ইয়াবা রাখার অভিযোগ এনে ব্যবসায়ী খোকনকে আটক করে ময়মনসিংহের গৌরীপুর থানার পাঁচ পুলিশ সদস্য। তাকে মারধরও করে তারা। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে খোকন। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে, তারা পুলিশকে চ্যালেঞ্জ করে। পরে ওই দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা যায়, পুলিশ সদস্যরাই সেখানে কৌশলে ইয়াবা রেখে দোকানিকে ফাঁসানোর চেষ্টা করে। এরপরই উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের আটকে রেখে তাদের বিচার দাবি করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

 গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন বলেন, যদি পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ সত্য হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদের সকলকে থানায় নিয়ে আসা হয়। তারা হলেন উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল, এসআই আনোয়ার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন, এএসআই কামরুল ও কনস্টেবল আল-আমিন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com