বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গাজীপুরে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুরে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কালের খবর নিউজ:

বুধবার ভোর রাত ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ বাগবের এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ফিরোজ খান (২৫) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
নিহত ফিরোজ খান ঠাঁকুরগাঁও জেলার রাণীশঙ্কইল উপজেলার পাশরী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ এসআই হারুন অর রশীদ জানান, ফিরোজ খান মাদক সেবন এবং বিক্রি করতো। মাদক ব্যবসার টাকা-পয়সা নিয়ে এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ ছিল।বুধবার ভোর রাতে প্রতিপক্ষরা তাকে দক্ষিণ বাগবের এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com