বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে ৪৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার। কালের খবর

নবীনগরে ৪৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর : ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের টানচারা গ্রাম সংলগ্ন কসবা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৩/০৩) সকালে নবীনগর থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সোহেল রানা,কামাল হোসেন ও স্বঙ্গীয় ফোর্স ৪৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন কসবা উপজেলার গুপিনাথপুর ইউনিয়নের কুইয়া পানিয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়া (৬০) এবং মাদারীপুর জেলার সদর থানার হাউসদি গ্রামের ব্যাপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে সিদ্দিক প্রকাশ কালাই (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল)চিত্তরঞ্জন পাল। মনির,সোহেল ও কামাল হোসেনকে তাদের দুঃসাহসিক কাজের জন্য এক হাজার টাকা করে তাৎক্ষনিক পুরস্কার প্রদান করেন।

নবীনগর থানার ওসি রণোজিত রায় বলেন,কসবা উপজেলা থেকে মুরাদনগর উপজেলায় নেয়ার সময় নবীনগর থানার সীমান্তবর্তী গ্রাম টানচারায় গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে ৪৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করি। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com