বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ইমন হত্যা মামলার আসামী রফিকুলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। কালের খবর

ইমন হত্যা মামলার আসামী রফিকুলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে ইমন হত্যাকাণ্ডের রহস্যের উন্মোচন করেছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য সাংবাদিকদের দেন র‍্যাব-১৪।
বৃহস্পতিবার ভোরে শ্যালক ইমনকে (১৩) হত্যা মামলায় দুলাভাই রফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে আটক করা হয়। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বড়াইল নয়াপাড়ার সমির উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ এখতেখার উদ্দিন সাংবাদিকদের জানান, এ হত্যাকাণ্ডের পর থেকে তদন্তে নামে র‍্যাব-১৪। ২০১৩ সালে নিহত ইমনের বড় বোন মনিরা বেগমের সঙ্গে বিয়ে হয় রফিকুলের। রফিকুল বিয়ের পর থেকে মনিরার ওপর শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল। নেশাগ্রস্ত রফিকুল চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানান অপরাধে জড়িয়ে পড়ে এবং স্ত্রী মনিরার ওপর প্রতিশোধ নিতে বিভিন্ন
পরিকল্পনা করে। পরিকল্পনা মতো এক পর্যায়ে শনিবার (২ মার্চ) রফিকুল লুকিয়ে বড়িকান্দিতে যায়। সন্ধ্যার দিকে দেখতে পায় তার শ্যালক সহপাঠিদের সঙ্গে খেলা করছে। শ্যালক ইমন খেলা শেষে বাড়ি ফেরার পথে ভগ্নিপতি রফিকুল তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মরদেহ গুম করার জন্য পাশের একটি শুকনো খালে ফেলে দেয়।

উল্লেখ্য, শনিবার (২ মার্চ) নবীনগর উপজেলার বড়িকান্দি জয়কৃষ্ণ বাড়ি এলাকার একটি শুকনো খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com